প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ১০:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উখিয়া নিউজ ডটকম::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা দু’বার ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারাগুলো আজকে মানুষের সামনে দৃশ্যমান। এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, এটুকুই আমার চাওয়া। আপনাদের চাকরি একটা দীর্ঘ সময় ধরে। আমাদের চাকরি পাঁচ বছর, এই পাঁচ বছর পর জবাবদিহি করতে হয় জনগণের কাছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ যদি সন্তুষ্ট হন তাহলে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর যদি না দেয় আক্ষেপ নেই। কারণ যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছি মানুষ তার সুফল পাচ্ছে।

অনুষ্ঠানে আসা অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা অনুরোধ থাকবে, আমি শুধু প্রধানমন্ত্রী নই, জাতির পিতারও কন্যা। আমার রাজনীতি দেশের জনগণের জন্য। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। আমাদের ছেলে-মেয়েদের বলা আছে, লেখাপড়া তাদের বড় সম্পদ। এর বাইরে আমরা তাদের কোনো সম্পদ দিয়ে যাবো না। আমরা শুধু এটুকু চাই, দেশের মানুষ যেন ভালো থাকে। তাদের জীবন যেন উন্নত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, তথ্যসচিব আবদুল মালেক, মহাসচিব কবির বিন আনোয়ার।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...