প্রকাশিত: ৩০/১০/২০১৯ ৭:২৩ পিএম

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বাংলাদেশ (জেএমবি) মিয়ানমারের বাস্তুচ্যূত উগ্র রোহিঙ্গা যুবকদের অস্ত্র সহায়তা দিয়ে নাশকতার পরিকল্পনা করছে। এমনই জেএমবির দুই সদস্যকে অস্ত্র-গুলিসহ রাজধানীর রূপনগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃতাদের নাম- শাহজালাল (৩০) ও শামিম (২৮)। বুধবার ভোরে রূপনগরের দিয়াবাড়ি কাঁচাবাজারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ওয়ান স্যুটার গান, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম সজল ডেইলি বাংলাদেশকে বলেন, গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজন গতকাল মঙ্গলবার বরিশাল থেকে এসেছে। তাদের উদ্দেশ ছিল কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়ার।

তিনি আরো জানান, কিছুদিন আগেও তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গেছিল। তারা উগ্রবাদি রোহিঙ্গা যুবকদের সঙ্গে বৈঠক করেছে তারা। রোহিঙ্গাদের অস্ত্র সহায়তা দিয়ে নাশকতার পরিকল্পনাও করেছে। এসব কারণে আগে থেকেই তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। তারা অস্ত্র কিনে কক্সবাজার যাওয়ার আগে ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা উদ্ধার করা অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করার জন্য কিনেছিল বলে স্বীকার করেছে। তারা উগ্রবাদি রোহিঙ্গাদের বিষয়েও তথ্য দিয়েছে। জেএমবি সদস্যদের সঙ্গে নাশকতার পরিকল্পনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেফতারে মাঠে কাজ করছে র‌্যাব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...