প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ৩:২৭ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া:
উখিয়ায় সাগর উপকূলীয় এলাকা ছেপটখালী থেকে আড়াই লাখ টাকা মূল্যের আধা কেজি ওজনের ৪ ড্রাম ইলিশ উদ্ধার করেছে ইনানী পুলিশ। রবিবার ভোর রাতে ৯ জন জেলে এসব ইলিশ নিয়ে কক্সবাজার রওনা হওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে।
পরে উদ্ধারকৃত ইলিশ ও ৯ জেলেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানা করেন।
সূত্রমতে গত ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় উখিয়া মৎস্য কর্মকর্তা তার নিবন্ধিত ৩ হাজার ৩৯৯ জন জেলেকে সাগরে না নামার জন্য নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি তাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।
এর আগে ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা প্রদান করার পরও জেলেরা তা অমান্য করে প্রতি রাতেই সাগরে নামছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, সন্ধ্যা নামলেই উপকূলীয় সকল মাছ ধরার নৌযান উপকূলের কাছাকাছি এলাকায় সাগরে লুটপাট শুরু করে। আবার ভোর হওয়ার আগে এসব নৌযান গুলো যথাস্থানে এসে নোঙ্গর করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শাহিনের সঙ্গে মুঠোফোনে আলাপ করা হলে তিনি জানান, পুলিশের হাতে মাছ আটকের কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে পরামর্শ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম জানান, যে সব আইনপ্রয়োগকারী সংস্থা সাগরে সবসময় বিচরণ করে থাকে তারা যদি সরকারি বিধি নিষেধ না মানে তাহলে মৎস্য কর্মকর্তার একার পক্ষে মাছ ধরা প্রতিরোধ করা কোনভাবেই সম্ভব নয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...