প্রকাশিত: ০১/০৯/২০২০ ৭:২২ এএম

কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব -১৫)।

৩১ আগষ্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঘগোনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল গফুর নাইক্ষ্যংছড়ির চাকঢালা ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, হলদিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগঘোনা এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ধাওয়া করে আবদুল গফুরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার ব্যাগ তল্লাশি করে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer