প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:১৯ এএম

এস.আজাদ,উখিয়া ::
উখিয়া বনরেঞ্জের আওতাধীন ৫ ইউনিয়নে বনবিভাগের বন সম্পদ ধ্বংসে করে যাচ্ছে উখিয়ার অন্তত ৩৫টি করাত কল। এসব করাত কলে চোরাই কাঠ চিরাই বাণিজ্য আশংখাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ ট্রান্সফোর্স টিম হলদিয়া বন বিটের ৪টি করাত কলে অভিযান চালিয়ে হাতে নাতে ২টি জব্দ করে এবং একজনকে গ্রেফতার করেছে। জব্দকৃত করাতকলের মালিক-সেলিম উদ্দিন ও জহির আহমদ চৌধুরী। এছাড়াও পাশর্^বর্তী আরো ২টি করাতকলে অভিযান চালায় ট্রান্সফোর্স টিম।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, অবৈধ উপায়ে করাতকল বসিয়ে চোরাই কাঠ চিরাই করে উখিয়ার বেশ কয়েকটি অবৈধ করাতকল। এসব করাতকলে অভিযান চালানোর পূর্বেই খবর পাওয়ায় অভিযান সফল করা যাচ্ছেনা। গতকাল বুধবার বিকেলে উখিয়ার রতœাপালং ইউনিয়নের ঝাউতলাস্থ ৪টি করাতকলে অভিযান চালিয়ে ২টি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে । বাকী ২টির মালিক খবর পেয়ে করাতকল অন্যত্রে সরিয়ে নিলেও চোরাই কাঠ জব্দ করা হয়েছে। এসময় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে জহির আহমদ চৌধুরী নামে ব্যক্তিকে আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অভিযানে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, পুলিশ, বনকর্মীরা সাথে ছিলেন।
সুত্রে জানা গেছে. উপজেলার ২৪হাজার হেক্টর ধ্বংস করতে ৩৫টি করাত কল। এ গুলো হচ্ছে-পালংখালী ইউনিয়নে থাইংখালী, পুর্ব রহমতের বিল, ও তাজনিমার খোলায় ৪টি, কুতুপালং ১টি, ফলিয়া পাড়া ২টি, হাজির পাড়া ২টি, টাইপালং ১টি, পিনজির কুল ১টি, হিজলিয়া ১টি, জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি ১টি, কোট বাজার ১টি, মাতবর পাড়া ২টি, ও মরিচ্যা ২টি সহ মোট ৩৫টি অবৈধ স’মিলে দিনরাত হাজার হাজার ঘন ফুট চিরাই কাঠ সাইজ করা হচ্ছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer