প্রকাশিত: ০৭/১০/২০১৯ ৯:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  সোমবার (৭ অক্টোবর) রাত  তিনটার  সময়  উপজেলার জামতলী বাজারে  অভিযান চালিয়ে আইয়াজ  নামের রোহিঙ্গাকে  আটক  করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৪৫ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জামতলী বাজারের সামনে থেকে আজ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১৯ লাখ ৭২ হাজার ৫শ টাকার মূল্যের ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...