প্রকাশিত: ১২/০৭/২০১৮ ১১:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় ১৫ হাজার পিস ইয়াবা এবং ১৮ ক্যান বিয়ারসহ যুবককে আটক করেছে র‌্যাব-৭। বুধবার সন্ধ্যায় থাইংখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুর আহম্মেদ (৩৫) উখিয়ার পালংখালী আনজুমান পাড়ার মৃত ছগির আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, কক্সবাজারের উখিয়ার থাইংখালী বাজার এলাকার মেইন রাস্তার পাশে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নুর আহম্মেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা এবং ১৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer