প্রকাশিত: ১১/০১/২০২০ ৭:০৮ পিএম

শফিক আজাদ,উখিয়া:

উখিয়া দীর্ঘ ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে মোস্তাফিজুর রহমান সাইমন(১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। সে রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়াপালং ৪নং ওয়ার্ডের দুবাই প্রবাসি শাহ জালালের ছেলে। এ ঘটনায় নিখোঁজ সাইমনের মাতা বাদী হয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছে, যার নং-৩১৬।

দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে সাইমন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল ইউনিয়নের মাহাদ আল-নিবরাস মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী হিসেবে হেফজ করে আসছিল। ডিসেম্বর মাসে বন্ধ সময় কাটাতে সে বাড়ীতে বেড়াতে আসে। বন্ধ শেষে যথারীতি গত ২৯/১২/২০১৯ ইং তারিখ মাদ্রাসায় যাওয়ার পথে বিকেল ৩টায় উখিয়া স্টেশনে সে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ সাইমনের মাতা জাহানারা বেগম বলেন, গত ২০/১২/২০১৯ইং তারিখ রাতের দিকে ০১৮৮৮৫০৬১৩৯ নাম্বার থেকে একটি ফোন আসে। আমি সাইমনের মা কি না জিজ্ঞাসা করে। তখন পরিচয় দিলে সে ফোন কেটে দেয়। এরপর থেকে অদ্যাবধি ছেলের কোন খোঁজ পাওয়া যায়নি।

দীর্ঘদিন যাবৎ কোন সন্ধান না পাওয়ায় শোকে কাতর মাতা জাহানারা। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, রাত-দিন সে সন্তান ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুণছেন। কেউ ছেলেটির সন্ধান পেলে ০১৮২৫-৩০৬৩৬৫, ০১৮৫০১৩৭২৯৪, ০১৮৫৭-৫৯৫০৯৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে সে আরো বলেন, সন্ধান দাতাদের উপযুক্ত পুরষ্কৃত করা হবে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে সোর্স সৃষ্টি করা হয়েছে। আসলে কি নিখোঁজ, নাকি আত্মগোপন করে আছে, এনিয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

 

 

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...