প্রকাশিত: ২৫/১০/২০১৬ ৭:৩৯ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রতি কেজি ১০ টাকা দামের চাউল বিতরনের কার্যক্রম গতকাল মঙ্গলবার পর্যন্ত শুরু করতে পারেনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলার রাজাপালং, রতœাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও পালংখালী কর্মসূচীর আওতায় ১০ হাজার ৩শ ২৯ জন অতিদরিদ্র দুস্থ মানুষ চাউল পাবে। দেশের অন্যান্য উপজেলায় এ কর্মসূচি শুরু হলেও উখিয়াতে চাউল বিতরন কার্যক্রম শুরু না হওয়ায় হতদরিদ্রদের মাঝে দেখা দিয়েছে এ ধরনের হতাশা। উখিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুনিল দত্ত বলেন, ১০ টাকা কেজি চাউল বিতরনের জন্য এ উপজেলায় ২২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ইতিমধ্যে ৩টি ইউনিয়নের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকী ২টি ইউনিয়নের তালিকা চূড়ান্ত করতে পারেনি। আগামী বৃহস্পতিবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer