প্রকাশিত: ০২/০৭/২০২০ ৬:০৯ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
দীর্ঘদিন লকডাউন আর রেড জোন ঘোষণার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে রেড জোন এলাকায় চলাচলের অনুমতি প্রদান করা হয়। দোকানপাট খোলার বিষয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে চলাচলের নির্দেশ প্রদানের পর থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় যান ও জনচলাচল আগের মতো স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যায়। জীবিকার তাগিদে বের হচ্ছে দিনমজুররা। রেড জোন চিহ্নিত এলাকায় লকডাউন শিথিলে স্বাভাবিক কর্মজীবনে ফিরছে বিভিন্ন পেশার লোকজন।
বৃহস্পতিবার উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার সরেজমিনে দেখা যায়,স্বাভাবিক দিনের মতো যান ও জনচলাচল অব্যাহত। দীর্ঘ বন্ধের পর কর্মজীবনে ফিরছে অনেকেই। দিনমজুররা কাজের গন্তব্যে ছুটে চলছে। যানচলাচলও স্বাভাবিক রয়েছে। শপিংমলগুলোতেও ভিড় জমাচ্ছে ক্রেতারা। অন্যান্য দোকানপাটও স্বাভাবিক দিনের মতো খোলা রয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল খোলার অনুমতি দিলেও অনেকেও তা মানছেনা। অধিকাংশ লোকজন মাস্ক ছাড়া চলাফেরা করছে। ভিন্ন ভিন্ন এলাকার লোকজনের আসা যাওয়াতে ব্যস্তময় সময় যাচ্ছে উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা,বালুখালীসহ স্টেশনগুলোতে। তবে জনসাধারণকে সচেতনতায় ফেরাতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উখিয়া থানা পুলিশের টহল টিমও নিয়মিত সচেতনতামূলক অভিযান পরিচালনা করে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...