প্রকাশিত: ০৭/০৭/২০২২ ৯:৩৯ এএম

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণ মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার ভোররাতে উখিয়ার সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোঃ শাকিব (১৯) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে মোঃ আদনান হৃদয় (২০)।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, ১৬ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী ২ মাস আগে উখিয়ার ইনানী বীচে বেড়াতে আসে এবং মোঃ শাকিব এর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময় ভিকটিমকে ফুসলানোর চেষ্টা করতো এবং বিয়ের প্রলোভন দেখায়। অতঃপর গত ৩ জুলাই রাতে মোঃ শাকিব ও তার দুই সহযোগী ভিকটিমকে অপহরণ করে এবং একটি আবাসিক হোটেলে আটকে রাখে। পরবর্তীতে দুই সহযোগীর পাহাড়ায় মোঃ শাকিব ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয় কাউকে জানালে ভিকটিমকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর ভিকটিম এই ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানালে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন ৫ জুলাই মঙ্গলবার। বিষয়টি অবগত হয়ে ঘটনার সত্যতা যাচাই করে র‌্যাবের একটি দল সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...