প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৮:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলায় সুপারিগাছের প্রায় ২০০ চারা দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গত শুক্রবার রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন চারাগুলো কেটেছে।

হলদিয়া পালং ইউপি সদস্য ফজলুল করিম জানান, খেওয়াছড়ি গ্রামে ফরিদ আলম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু পাশের রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর বসতভিটা জবরদখল করতে চায়। বিষয়টি এলাকার সবাই অবগত। ফরিদ আলমের অভিযোগ, জমি দখলে ব্যর্থ হয়ে ওই প্রভাবশালীর লোকজন সুপারির চারাগুলো কেটে ফেলেছে।

হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমকে জানানো হয়েছে। চেয়ারম্যান জানান, উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা চলছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer