প্রকাশিত: ১৮/০৯/২০১৮ ৭:৩৩ এএম , আপডেট: ১৮/০৯/২০১৮ ৮:০২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায় র‍্যাবের চেক পোস্টে মাদক ব্যবসায়ীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত আড়াইটায় এ ঘটনা ঘটে। র‍্যাব -৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চট্টগ্রামে- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মে: শাহ অালমের পুত্র আব্দুস সামাদ (২৭) যশেোর অভয়নগর উপজেলার নাজমুল সর্দারের পুত্র আবু হানিফ (৩০)।

মেজর মেহেদী হাসান জানান, একটি ট্রাক মরিচ্যা চেকপোস্টে আসলে তা চেক করার জন্য সংকেত দেয়া হয়। সংকেত দেয়ার সাথে সাথে ট্রাক থেকে র্যাব কে উদ্দেশ্য করে গুলি করা হয়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে দু’ জনের লাশ পাওয়া যায়। ওই ট্রাকে বিপুল ইয়াবা ছিলো বলে গোয়েন্দা তথ্য ছিলো।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ ও একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, এক টি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি ও আট রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে করেছে।নিহত দুজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে উখিয়া থানা পুলিশ। তিনি বলেনতাতে গুলি দুই পক্ষে গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে দুই ইয়াবা পাচারকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুত্র : সিবিএন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...