প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৯:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২০ এএম

শ.ম.গফুর,উখিয়া::
র‌্যাব-৭’কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ মোঃ জাফর আলম (৪২),মোঃ গফুর মিয়া (৩২) ও (৩) মোঃ ছলিম (২৮) নামের ২ জন রোহিঙ্গা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টায় উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ ৩জনকে আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃত মোঃ জাফর আলম (৪২), পিতা-মৃত সৈয়দ মোস্তফা, সাং- বালুখালী ঝুমেরছড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, (২) মোঃ গফুর মিয়া (৩২), পিতা-আঃ রহিম, সাং-বি-ব্লক-৭৬, ঝুমের ছড়া রোহিঙ্গা পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সাবাজর, (৩) মোঃ ছলিম (২৮), পিতা-মৃত জামাল হোসেন, সাং-বালূখালী-১, বি-ব্লক, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। র‌্যাব-৭’র (মিডিয়া) মিমতানুর রহমান(পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় ৭’কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসানের নের্তৃত্বে একদল র‌্যাব সদস্য জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ উল্লেখিত ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer