প্রকাশিত: ২৪/১১/২০১৮ ১০:২৩ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া:

উখিয়ার চাকবৈঠা সড়কে ডিগলিয়া ব্রীজের উপর যানবাহনে ডাকাতি হয়েছে। ৭/৮ জনের ডাকাত দল যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে। উখিয়া থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রামদা সহ ৩ জন ডাকাতকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৮শত টাকা ও দুটি মোবাইল।

ধৃত ডাকাতেরা হচ্ছে পালংখালীর ছৈয়দ করিমের ছেলে রফিক, সিকদারবিল গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে নুরুল আমিন ও থাইংখালী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক নাজির হোসাইনের ছেলে ফারুক হোসেন।

উখিয়া থানার ওসি তদন্ত মোঃ নুরুল ইসলাম জানান, ৭/৮ জন মূখোশধারী ডাকাত দল ডিগলিয়া ব্রীজের উপর টমটম যাত্রী সিকদারবিলের মোঃ শাহ আলম, মোঃ শাহ জালাল, মোঃ আলম ও টমটম চালক ছৈয়দ হামজাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি খালি টমটমে করে ডাকাত দল উখিয়া আসার প্রাককালে আক্রান্ত টমটম যাত্রীরা একটি সিএনজি গাড়ী নিয়ে ডাকাতদের পেছন থেকে ধাওয়া করে উখিয়া ষ্টেশনে পৌছলে পুলিশ ও জনতা ডাকাতদের হাতে নাতে ধৃত করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, এব্যাপারে একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নংÑ ২৪ তারিখঃ ২৩/১১/২০১৮ইং।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...