প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:৪৩ এএম

নিউজ ডেস্ক:: জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি-বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে পাঁচদিন থাকবেন।

এ সময় তিনি কক্সবাজারের সীমান্ত এলাকা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করবেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইয়াংঘি লি’র অফিস আজ আমাদের নিশ্চিত করেছে, তিনি ২০ ফেব্রুয়ারির ঢাকা আসবেন এবং তিনি বেশিরভাগ সময়ে কক্সবাজারে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে ইয়াংঘি লির একটি বিশেষ বৈঠক হবে।

এর আগে জাতিসংঘের আরেকটি প্রতিনিধি দল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কফি আনানের নেতৃত্বে রাখাইন বিষয়ক কমিশনের একটি প্রতিনিধি দল ঢাকা পরিদর্শন করেন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কেউ যদি বাংলাদেশ সফর করতে চায়, তবে আমরা তাদের স্বাগত জানাব।’ গত বছরের ডিসেম্বরে রাখাইন প্রদেশে সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য ১২ দিন মিয়ানমারে ছিলেন ইয়াংঘি লি।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer