প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৬:৩৬ এএম

ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ায় বৈশ্বিক করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পেও। এ পর্যন্ত ২২৮ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৫৩ জন। ক্যাম্প কেন্দ্রিক এনজিও কর্মীদের অবাধ বিচরণের কারণে মহামারী এই ভাইরাসের সংক্রমণ দ্রুত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে করোনা সংক্রমণ রোধে ৬ জুন থেকে ১৪ দিনের জন্য উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোট বাজার সহ রাজাপালং ও পালংখালী ইউনিয়নের আংশিক এলাকায় রেড জোন ঘোষনার পাশাপাশি সম্পূর্ণ লক ডাউন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র ফার্মেসী ছাড়া সব ধরণের দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখা হচ্ছে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুইদিন মাত্র নিত্যপণ্যের চাহিদা পূরণে হাটবাজার বসে। রেডজোন ঘোষণার পর থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন সিএসবি২৪ কে বলেন, উখিয়ায় এ পর্যন্ত ২২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তৎমধ্যে ৫৩জন রোহিঙ্গা নাগরিক। দুইজন রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি এও জানান, উখিয়ায় প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে রিপোর্ট পেতে অনেক সময় ৮ থেকে ১০ দিন সময় লেগে যায়৷ কারণ, কক্সবাজারের ৮ উপজেলা এবং পাশ্ববর্তী পার্বত্য বান্দরবান জেলাসহ বেশ কয়েকটি উপজেলার নমুনা পরীক্ষা করা হয় কমেকের একমাত্র পিসিআর ল্যাবে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ রেডজোন কার্যকর করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে লকডাউনকালীন সময়ে সরকার এবং এনজিওর পক্ষ থেকে অসহায় কর্মহীনদেরকে নগদ অর্থ এবং সহায়তা সামগ্রী বিতরণও অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer