প্রকাশিত: ০১/০৭/২০১৮ ৯:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলায় এনজিও সংস্থা রেডক্রিসেন্টের মাইক্রোবাস ও টমটমের সংঘর্ষে খালেদ হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার উপজেলার রাজাপালং ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- রিয়াজুল হক (১৮), হোছন আহম্মদ (৩৫), মো. হাশেম (১৫), মো. শাহ আলম (৫৫) ও মো. ইমরান (৩০)। তাদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...