প্রকাশিত: ২৬/০৩/২০১৭ ২:৫৪ পিএম

এস. আজাদ,উখিয়া নিউজ ডটকম::

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির হৃদয়ে রক্তের অক্ষরে লেখা একটি দিন। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে উখিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবসটি। আজ ২৬মার্চ রবিবার ভোর সকালে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এর পরপরই  উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক, উপজেলা  ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ ও তার সহযোগী সংগঠন। পরিমল বড়ুয়ার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উখিয়া প্রেসক্লাব, নুরুল আমিন ভূট্টোর নেতৃত্বে উপজেলা জাতীয়পার্টি, হেলাল উদ্দিন ও নুরুল আলমের নেতৃত্বে উপজেলা তাঁতীলীগ, উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজ, উপজেলা স্কাউটসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক, ব্যবসায়িক সংগঠনেরর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer