প্রকাশিত: ১৫/০৫/২০১৯ ২:৫২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশে একটি বাড়িতে রাখা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।এদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার সকালে উখিয়া থানায় গিয়ে দেখা যায়, উদ্ধার করা রোহিঙ্গা নারী, পুরুষ গেস্ট রুমে জড়োসড়ো হয়ে বসে আছে। এদের আত্বীয় পরিচয়দানকারী কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা যুবক মিজানুর রহমান (২৫) জানায়, পাঁচদিন আগে টেকনাফের হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এসেছে তার খালাম্মা গুলমেহের (৬০), খালাত ভাই আব্দুল সালাম(২০), খালাতো বোন রফিকা বেগম(১৮), আমিনা খাতুন (১৫), সিরাজুল ইসলাম (১২)। তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং পুইমালি গ্রামে।

আরও পড়ুন: দুধের উপরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের

গুলমেহের জানায়, তার স্বামী মোহাম্মদ কাশেমকে রাখাইন সন্ত্রাসীরা মেরে ফেলেছে। বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। প্রাণ বাচাঁতে ১০ মে রাতে হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এপাড়ে আসলে তাবাইয়া নামের এক ব্যক্তি তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে লম্বরীপাড়াস্থ তার বাড়িতে পাঁচদিন রাখে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ১১জন নারীসহ শিশু ও পুরুষ রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...