প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ এএম

উখিয়া নিউজ ডটকম::
চালু_হল ই-নামজারি, টাউট দালালের মাথায় বাড়ি,রাখব নিষ্কন্টক জমি বাড়ি, কবর সবাই ই-নামজারি” শ্লোগান গুলোকে সামনে উখিয়ার জাঁকজমক ভাবে শুরু হলো ভূমি সপ্তাহ ২০১৮।
মঙ্গলবার সকাল ১১ উখিয়া উপজেলা চত্বর থেকে র‍্যালীর মাধ্যমে উদ্বোধন করা হয় ভুমি সপ্তাহ ২০১৮। র‍্যালী শেষে উখিয়া ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত),সহকারী কমিশনার ভূমি একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া থানার অফিসার ইনচার্জ
মো: আবুল খায়ের,হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,উখিয়া ভূমি অফিস জনগনের দোরগোড়ায় ভুমিসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তিনি দালালদের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, উখিয়া ভূমি অফিস দালাল মুক্ত থাকবে। কোন দালাল পাওয়া গেলে তার রেহায় নেই। তিনি যে কোন সমস্যা সমাধানে সরাসরি তার সরকারী নাম্বারে যোগাযোগ করার আহবান জানিয়ে বলেন, ২৪ ঘন্টা আমার নাম্বার খোলা থাকে,কেউ হয়রানির শিকার বা দালালের খপ্পরে পড়লে আমার নাম্বার কল দিবেন আপনার নাম গোপন রাখা হবে। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া পল্লী বিদ্যুৎতের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়ার্দার,উখিয়া প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেধু কুমার বড়ুয়া,কানুনগো সহ ভুমি অফিসের কর্মকতা কর্মচারীবৃন্দ। সভাটি সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন উখিয়া পোষ্ট মাষ্টার এস এম জসিম উদ্দিন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...