প্রকাশিত: ১৯/০৪/২০১৭ ৬:৪৩ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া::
উখিয়ায় এবারও বোরো চাষে বাম্পার ফলন হয়েছে। মাঠে সোনালী ধানের ঝিলিক দেখে এবং আশাতীত ফলনে এবার কৃষকের মুখের হাসিটা একটু বেশিই। বোরো ধান আবাদে সুফল পাওয়ায় উখিয়ার কৃষকের মাঝে এ হাসি এনে দিয়েছে। উখিয়ায় এ সময়ের সোনা হিসেবে অর্থকরী এ ফসল এবার শুধু ভালো ফলনই হয়নি, বাজার মূল্যটাও গত বছরের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, চলতি মৌসুমে ধানের আবাদ হয়েছে গত বছরের চেয়ে তিনগুণ বেশি। কয়েক দিনের মধ্যে কৃষকরা ব্যস্ত সময় পার করবেন ঘরে ধান তুলতে। বছরের পর বছর ধরে জনপ্রিয় এ বোরো ধানের আবাদে উখিয়ার কৃষকের মুখে হাসি আর অভাবী সংসারে সচ্ছলতা এনে দেয়ার অন্যতম প্রধান ফসল হয়ে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে উখিয়ায় বোরো চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো চাষিদের মুখে দেখা যাচ্ছে স্বস্তির আমেজ। উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৬ শ হেক্টর জমিতে। হাজির পাড়া গ্রামের কৃষক জহির উদ্দিন, পশ্চিম ডিগলিয়ার মোহাম্মদ ইসলাম ও গোরাইয়ারদ্বীপ এলাকার কৃষক আজিজুল হোসেন বলেন, বোরো আবাদে প্রান্তিক চাষিদের স্বচ্ছলতা এনে দিয়েছে। তারা আরও বলেন,ফলন ভালো হওয়ায় কৃষকের ভাগ্য বদলে যাবে। ফলন ও বাজার ভালো থাকলে ন্যায্য দাম ও পাওয়া যায়। তবে মধ্যসত্বভোগীরা যেন সুবিধা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
হুমায়ুন কবির জুশান
উখিয়া কক্সবাজার।
০১৮১৯৫১৬০২০

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer