প্রকাশিত: ১৪/১১/২০২০ ৯:২৫ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer