মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ...

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পথচারী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লোকমান হাকিম (৮০) উখিয়ার ঘিলাতলী এলাকার বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে বেপরোয়া গতিতে আসা একটি তরকারি বোঝাই পিকআপ পথচারী লোকমান হাকিমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত