প্রকাশিত: ১৯/০৫/২০২১ ৯:২০ এএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বাজারের একরাম মার্কেট সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটসহ তিনজন আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুর ১:৩০ সময় উখিয়া বাজারের একরাম মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, মোহাম্মদ আলী ছেলে মোঃইসমাইল (২০), মোঃ মামুনুর রশিদ (২৫) ও মোঃ ইকবাল (১৯), পিতা-মোঃ ইলিয়াস, তারা সবাই রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকার বাসিন্দা৷

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সঞ্জুর মোরশেদ জানান, বাজারের একরাম মার্কেটের সামনে রাস্তার পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সিগারেটসহ তিনজন আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,২৫,০০০/- টাকা। আটককৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে৷

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...