প্রকাশিত: ২৪/০৪/২০২২ ৩:৪১ এএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এজাহারভূক্ত দুইজন আসামীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বিজিবি জানায়, গত ০৭ এপ্রিল কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির টহলদলের উপর স্থানীয় চোরাকারবারীরা মহিলা এবং শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিজিবি টহল দলের সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে বখতিয়ার নামের এক আটককৃত আসামীকে ছিনিয়ে নেয়ায় বিজিবি কর্তৃক দায়েরকৃত মামলার এক নাম্বার আসামী উখিয়া উপজেলার বালুখালীর পূর্ব ফাড়ির বিল এলাকার বখতিয়ারের স্ত্রী এলাকার সালেহা আক্তার (৩৫) ও একই এলাকার ৩২ নং এজাহারভূক্ত আসামী বখতিয়ারের শ্বাশুড়ি মৃত জালাল আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা, ২টি মোবাইল সেট এবং আসামি কর্তৃক খোয়া যাওয়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...