প্রকাশিত: ১৫/০৪/২০১৭ ১০:১৮ পিএম

এস. আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা এবং পালংখালী এলাকার বালির মহালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে শনিবার সকালে ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করে ২টি বালি বহনকারী ডাম্পারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, সংঘবদ্ধ একটি বালি উত্তোলনকারী চক্র খাল ইজারা না নিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তাজনিমারখোলায় অভিযান চালিয়ে বালি উত্তোলনকারী নুরুল আলমকে ৫০হাজার টাকা জরিমানা ও তাঁর ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করা হয়। অপরদিকে পালংখালী খালে বালি উত্তোলনের সময় স্থানীয় বালি ব্যবসায়ী হেলাল উদ্দিন ও মফিজ উদ্দিনের ২টি ডাম্পার গাড়ী জব্ধ করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জানান এ অভিযান অব্যাহত থাকবে। যাতে বালি উত্তোলনকারীরা বালির মহাল থেকে অবৈধ বালি উত্তোলন করতে না পারে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer