প্রকাশিত: ২৭/০৭/২০২০ ৬:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন স্টেশনে বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৭ জুলাই (সোমবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত মূল্য আদায়, পণ্যের মূল্য তালিকা না থাকায়, ওজন কম দেওয়ায় ৯ ব্যবসা প্রতিষ্টানকে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন।

ব্যবসা প্রতিষ্টান গুলোর মধ্যে রয়েছে- উখিয়া ইসহাক ট্রের্ডাসকে ৫ হাজার টাকা,কোর্টবাজারে মোঃ বেলাল ট্রেডার্সকে ১০হাজার টাকা,কামাল স্টোরকে ২০হাজার টাকা,ইদ্রিচকে ৫হাজার টাকা,সুমাইয়া স্টোরকে ৫হাজার টাকা,আহমদকে ৫হাজার টাকা, কুতুপালং মামুন ট্রের্ডাসকে ১০হাজার টাকা, মাহিয়া গ্যাস ট্রের্ডাসকে১০হাজার টাকা,কেটিপি ফাস্ট ফুডকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশন দাখিল করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তরুন বড়ুয়া, উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন র‌্যাব-১৫।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer