প্রকাশিত: ১৬/০৭/২০১৮ ১১:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ এএম

 

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম:
কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন বালুখালীর কাস্টমস ঘাট এলাকায় অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা সিএনজি এবং টমটমকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি ও টমটমে থাকা নারী ও শিশুসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন। অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) সকাল আনুমানিক  ৯টার সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে।

পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশু, নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতরা হচ্ছে বালুখালী ক্যাম্পের বাসিন্দা নুর কায়েস (২৫), একই ক্যাম্পের তসরিন (২০), তার শিশু কন্যা মোশরফা আকতার (২৭ দিন), বালুখালী পানবাজার এলাকার রোজিনা আকতার (২৬)। গুরুতর আহত হলদিয়া পালং ইউনিয়নের হেলাল উদ্দিন (২১), টেকনাফ নাইট্যংপাড়া গ্রামের ফাতেমা বেগম (২৭), বালুখালী গ্রামের হামিদুর রহমান (১৬),একই গ্রামের আনোয়ারা বেগম (২৫)সহ ১০ জন যাত্রী রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) জানান, নিহত ৪ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer