প্রকাশিত: ০৬/১১/২০১৮ ৯:৪১ পিএম

কায়সার হামিদ মানিক উখিয়া ::
ফেসবুকে দেখাশোনা, মোবাইলে প্রেমালাপ, অতপর প্রেমিকজুটি ছুটিয়ে বিয়ে করলেন। এ বিয়ে অস্বীকার করে প্রেমিক ফারুকের পিতা টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া গ্রামের মোঃ হাছান উখিয়া থানায় একটি সাধারন ডায়েরী রুজু করেছে। প্রেমিকা পাতাবাড়ী নলবনিয়া গ্রামের মঞ্জুর আলমের মেয়ে আয়েশা বেগম তার স্বামীকে নিয়ে ঘর সংসার করছে। ফারুক আহম্মদ জানান, তারা দীর্ঘ ১ বছর ধরে একে অপরকে ভালবেসে আসছিল। আয়েশাকে আনুষ্টানিক ভাবে বিয়ে করে ঘরে তোলার জন্য সে তার বাবাকে অনেকবার কাকুতি মিনতি করে জানিয়েছিলেন। কিন্তু তার পিতা তার কথায় রাজি না হয়ে উল্টো তাদের বিরুদ্ধে থানার আশ্রয় নিয়েছে। শীলের ছড়া গ্রামে বসবাসরত ফারুকের স্ত্রী আয়েশা বেগম সাংবাদিকদের জানান, তারা দুজনের মধ্যে কোন কার্পন্যতা ছিলনা। তাদের মন দেয়া নেয়ার কথা উভয় পরিবারের সদস্যরা জানা সত্বেও তাদের মেনে না নেয়ায় বাধ্য হয়ে কক্সবাজার নিকাহ রেজিষ্ট্রার্ড আদালতে এভিডএভিডমূলে বিয়ে করার পর গত ২০ জুলাই ইসলামী শরিয়ামতে শশুর বাড়ীতে ধুমধাম করে বিয়ে হয়। অথচ বরের পক্ষ এ বিয়েকে অস্বীকার করে আইনের আশ্রয় নিয়ে তাদের সাজানো সংসার তছনছ করে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়ে বিভিন্ন অনলাইন ও ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আয়েশা আরো জানান, তার শশুর পক্ষ ফারুককে অপহরন করা হয়েছে মর্মে বানোয়াট তথ্য উপস্থাপন করে নিয়মিত মামলা রুজু করার হুমকি প্রদর্শন করছে। প্রেমিক জুটি তাদের সংসার ঠিকিয়ে রাখার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...