প্রকাশিত: ২১/০৬/২০১৭ ৯:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৭ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
কখনো পুলিশ সোর্স, কখনো বখাটে পরিচয়ে ঘুরে বেড়ায় জাহাঙ্গীর আলম (৩০)। সে উখিয়া উপজেলার গয়ালমারা এলাকার আব্বা খুলু’র ছেলে। গতকাল মঙ্গলবার সকালে আজিজুর রহমান (৩২) নামের এক যুবক বিপূল পরিমাণ ইয়াবা চালান নিয়ে যাওয়ার সময় পুলিশ সোর্স পরিচয়ে জাহাঙ্গীর গয়ালমারা ষ্টেশনে জনসম্মূখে ইয়াবা গুলো ছিনতাই করে পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাঁকে অনেক খোঁজে আর সন্ধান পাননি। তবে আজিজ ওই জনসম্মূখে বলেছে তাঁর কাছে ২০হাজার পিস ইয়াবা ছিল, এই ইয়াবা গুলো জাহাঙ্গীর ছিনতাই করেছে। এখন সবার প্রশ্ন কে সে জাহাঙ্গীর? এ ব্যাপারে উখিয়া থানার উপ-পরিদর্শক আনিসুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম নামের আমাদের কোন সোর্স নেই। সে হয়তো নাম ভাঙ্গিয়ে এ ঘটনাটি করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টার করছি। এ নিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর সাথে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোন যার নাম্বার ০১৮৫৫২৩৩০০৬ যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে ইয়াবা গুলোর প্রকৃত মালিক কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer