প্রকাশিত: ২৫/০১/২০২০ ১০:১৩ এএম , আপডেট: ২৫/০১/২০২০ ১০:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক :
পুলিশ দেখে উখিয়ায় বিয়ের আসর থেকে সাজানো কনে ফেলে পালিয়ে গেলো বাল্য বিয়ে করতে আসা এক বর। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়,শুত্রুবার বিয়ের কথা ছিল উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া গ্রামের জাফর আলমের নাবালিকা কন্যা সুজিনা আকতার (১৬) এর সাথে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের এরশাদ উল্লাহর পুত্র আব্দুল কাদেরের। যথারীতি বিয়ের দিন বরযাত্রা আসে কনের বাড়ীতে, রাতে খাওয়াদাওয়ার আয়োজন চলছিল। শুত্রুবার সন্ধ্যা ৬ টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার বাদশার কাছে খবর আসে এলাকার বাল্য বিয়ে হচ্ছে। ইউপি সদস্য বাদশা বিষয়টি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া সহকারী কমিশনার ভুমি আমিমুল এহসান খানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী উখিয়া থানার ওসি আবুল মনসুরকে জানালে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সন্ধ্যা ৭ টায় দিকে উখিয়া থানার এ এস আই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে করতে কনের বাড়ীতে আসা শেরওয়ানি পরিহিত বর আব্দুল কাদের (২৮) পিছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বর পালিয়ে গেলেও বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের সাজে থাকা সুজিনা আকতার সহ তার পিতা-মাতাকে থানায় নিয়ে আসে পুলিশ । পরে উখিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি আমিনুল এহসান খানের কাছে হাজির করা হলে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেওয়া হবেনা মর্মে মেয়ের পিতা-মাতার কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সর্বত্র।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...