প্রকাশিত: ২৩/০৪/২০২১ ৫:৪৭ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৩ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ৫শ টাকা উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

আটককৃত নারী মাদক কারবারি হলেন, রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার জালাল উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে গেলে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...