প্রকাশিত: ০৩/০৮/২০১৯ ১০:১৩ এএম

আবু সায়েম::
সম্প্রতি উখিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষতার অনন্য প্রতীক আবুল মনসুর। যোগদানের পর থেকেই উখিয়া থানার সামাগ্রিক পরিস্থিতি উন্নতির পথে। নবাগত ওসির নেতৃত্বে তাঁর টিমকে সাথে নিয়ে উখিয়া থানাকে মডেল এবং মাদকমুক্তসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রোহিজ্ঞা শরনার্থীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখতে যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন এবং সামগ্রিক পরিস্থিতিকে উন্নতির দিকে ধাবিত করতে কাজ করছেন একাগ্রচিত্তে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন,নবাগত ওসি যোগদানের পর থেকে অনেক ইয়াবা ব্যবসায়ী এলাকা ছাড়া, বর্তমানে তারা সবাই আতœগোপনে। যারা ইয়াবা ব্যবসা করে অনেক যুবকের জীবন নষ্ট করেছেন , অবৈধ টাকায় তৈরী করেছেন দালান, আজ তারা ঐ ভবনে ঘুমাতে পারছেন না। রামু থানায় তাঁর কার্যক্রমগুলো ছিলো জেলাব্যাপী প্রশংসায় পঞ্চমুখ। এবং তার চৌকস পুলিশিং কার্যক্রমের জন্য তিনি অনেক সুনাম কুড়িয়েছেন। ফলশ্রুতিতে, নবাগত ওসি যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছে এবংজীবন বাচাঁতে তারা পালিয়ে বেড়াচ্ছে।

উখিয়া থানার বাসিন্দা রাবেয়া বশরী নামে এক ভদ্র মহিলা বলেন, জায়গা জমির সমস্যায় এজাহার নিয়ে উখিয়া থানায় ডিউটি অফিসারের কাছে গেলে, এবং উক্ত বিষয়সমূহ ওসিকে অবগত করলে ,তিনি সাথে সাথে তা আমলে নিয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেন।সাথে সাথে সেবা পাওয়ায় রাবেয়া বসরী প্রতিবেদকের কাছে তারঁ খুশির মূহুর্তগুলো এবং ওসির সেবার মন মানসিকতার বিষয়গুলো জানান। তিনি আরো বলেন, বর্তমানে উখিয়া থানার সেবার কার্যক্রমগুলো খুবই চমৎকার । তিনি তারঁ সমস্যা সমাধানের আশ^াস প্ওায়ায় থানার সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

https://m.facebook.com/story.php?story_fbid=1329698337208387&id=540234092674772

সচেতন মহল মনে করেন, উখিয়া থানার বর্তমান ওসির কার্যক্রমগুলো ইতিহাসের নিদর্শন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক , রোহিঙ্গা শরনার্থীদের সুষ্টু ব্যবস্থাপনা এবং মডেল উখিয়ায় রুপান্তরে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। রামু থানায় তিনি যেভাবে কাজ করেছেন সেভাবে উখিয়া থানায় তিনি যেন তার ঁ কর্মকান্ডগুলো বাস্তবায়ন করবেন । সুন্দর, বাসযোগ্য থানা গড়তে সচেতন মহল উখিয়া থানার নবাগত ওসির কাছে প্রত্যাশা করেছেন।

উখিয়া থানায় কর্মরত এক অফিসার জানান, স্যার সৃজনশীল মানুষ, যোগদানের পর থেকে তিনি এক রাত ও ঘুমান নি। রাত দিন তিনি উখিয়া থানার শান্তি শৃঙ্খলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। অভিযান পরিচালনাসহ ঝুলন্ত মামলা গুলোর ফাইনাল রিপোর্ট এবং চার্জশীট প্রদানে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এমনকি সাম্প্রতিক সময়ে ছেলে ধরা , পদ্মা সেতুতে তৈরীতে মাথা লাগবে শীর্ষক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অতুলনীয় ভুমিকা পালন করেছেন । স্কুল, কলেজ মাদ্রাসা এবং প্রধান সড়ক, বাজার সহ সামগ্রিক জায়গায় পথসভা, এবং লিপলেট বিতরণ করে তিনি জনগণকে সচেতন করে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এবং সন্দেহভাজন কোন ব্যক্তিকে পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে অবগত করার অনুরোধ জাানান।

এমনকি ওসি স্যার বর্তমান সময়ে ডেঙ্গু জ¦রের কারণ এবং কেনো হয়, এর থেকে পরিত্রান পাওয়ার উপায়সহ স্কুল ,কলেজ, এবং জনসাধারণকে পথখসভা , সভা ও সেমিনার করে এ ব্যাপারে সচেতন করেন। ডেঙ্গু জ¦রে কারো যাতে জীবনহানি না হয়, সেজন্য উখিয়া থানার উদ্যোগে ওসি স্যারের নির্দেশক্রমে যাবতীয় সচেতানতামূলক কার্যক্রমগুলো সম্পাদন করা হচ্ছে ।

উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন, ওসি স্যার যোগদান করেছেন মাত্র ১৫ দিন , কিন্তু এ ১৫ দিনে তিনি অসাধ্যকে সাধন করেছেন।বিগত ১৯ জুলাই থেকে ২ আগষ্ঠ পর্যন্ত ২৭৮২ পিস ইয়াবা, এবং ৩৪ লিটার দেশী মদ এবং ১টি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ৬টি মামলা রুজু করা হয়েছে।দুজন ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে । মূল কথা হচ্ছে, ওসি আবুল মনসুর স্যার যোগদানের পর থেকে উখিয়া থানার বর্তমান অবস্থা প্রশংসনীয় এবং মাদক ব্যবসায়ীদের জন্য রেড সিগনাল।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উখিয়া থানার নবাগত ওসি আবুল মনসুর বলেন, দেশ সেবার মন মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি ,সে থেকে এ পর্যন্ত সততার বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে আসছি। আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ উখিয়া থানাকে মূলত ইয়াবার আখড়া থেকে পরিত্রান এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে পুলিশিং কার্যক্রমকে বেগবান করার জন্য যাবতীয় সহযোগিতা এবং বাসযোগ্য মডেল উখিয়া রুপান্তরে দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি আরো বলেন, যতোদিন পর্যন্ত উখিয়া থানা মাদক নির্মূল হবে না ততো দিন পর্যন্ত প্রাত্যহিক অভিযান তড়িৎ গতিতে পরিচালনা ,ও পুলিশিং কার্যক্রম কঠিন থেকে কঠোরতর হবে। ইনশাআল্লাহ উখিয়া থানা থেকে মাদক নির্মূল করে ছাড়বো এবং বাসযোগ্য মডেল উখিয়া উপহার দিবু। সামগ্রিক কার্যক্রমগুলো সফলভাবে সম্পাদন করার জন্য তিনি সচেতন মহল , জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। তথ্যদাতাদের নিরাপত্তার স¦ার্থে নামসমূহ গোপন করা হবে বলে আশ^াস প্রদান করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...
Single Page Footer