প্রকাশিত: ৩০/১২/২০২০ ৯:০৩ পিএম , আপডেট: ৩০/১২/২০২০ ৯:০৩ পিএম

রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজারের উখিয়া স্টেশনের পান বাজার রোড সংলগ্ন ফিরোজের দোকান থেকে ৯৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ (৩০) উখিয়া কুতুপালং ১ নং ব্লকের -ডি এর জাফর আলম এর ছেলে৷

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধা ৬:৩০ মিনিটের দিকে উখিয়া স্টেশনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়৷

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী এ প্রতিবেদককে জানান, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবককে ৯৮০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।’’

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...