পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের উখিয়ার চাঞ্চল্যকর ডাকাতিসহ ডজন মামলার আসামী ইসলামকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে রাজাপালং ইউনিয়নের দরগাবিল বাগানের পাহাড়স্থ বাড়ীর পার্শ্ববর্তী একটি ঝুপড়ী ঘরে ঘুমন্ত অবস্থায় আটক ইসলামের বালিশের নিচে লুকিয়ে রাখা একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক তপন দে জানিয়েছেন।
তিনি জানান, আটক ইসলামের বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতি, সন্ত্রাসী, ইয়াবা পাচার ও সেবনসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত ১ বছর ২ মাসের সাজা প্রদান করেছেন।
পাঠকের মতামত