প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ৭:৩৩ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
কক্সবাজারে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে ছাত্রকে মারধরকারী মাদরাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার মাদরাসা পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৫ আগস্ট উখিয়া উপজেলার ফাঁড়ির বিল এম কিউ আলিম মাদরাসার শোক দিবসের অনুষ্ঠানে ওই মারধরের ঘটনা ঘটে। ওই দিন সকালে মাদরাসার একজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাষণ মাইকে বাজাচ্ছিল। এ সময় শিক্ষক হোসাইন মোহাম্মদ জুলু তাকে বাধা দেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ফের ভাষণ বাজালে শিক্ষক জুলু তাকে মারধর করেন। একপর্যায়ে ভুক্তভোগীর হাতে থাকা মোবাইল ফোন সেটটি আছড়ে ভেঙে দেওয়া হয়। এ নিয়ে গতকাল একটি জাতীয় দৈনিকের বরাতে উখিয়া নিউজ ডটকমে ‘মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার : উখিয়ায় মাদরাসায় ছাত্রকে মারধর শিক্ষকের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ জমির উদ্দিন মাহমুদ বলেন, ‘মাদরাসা পরিচালনা কমিটির অনুষ্ঠিত সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মঞ্জুর বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভার সিদ্ধান্ত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer