প্রকাশিত: ০২/১১/২০১৮ ৮:৩৪ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যূষিত হতদরিদ্র গ্রাম মোছারখোলা পেশাদার মাদকসেবীর চাহিদা মতো টাকা না দেওয়ায় এলোপাতাড়ি মারধর করে ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ আবু ছৈয়দ (২৬) এর তিনটি দাঁত উপড়ে ফেলে রক্তাক্ত জখম করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এঘটনাটি ঘটে। এসময় তাকে উদ্ধার করতে আসা গ্রামবাসীকে ওই মাদকসেবী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত ব্যবসায়ী আবু ছৈয়দকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, মোছারখোলা গ্রামের নুরুল আলম প্রকাশ লেডুর ছেলে মাদকসেবী নুর কবির প্রায় সময় হাফেজ মোহাম্মদ আবু ছৈয়দের মালিকানাধীন কীটনাশক ওষুধের দোকান থেকে চাঁদা নিয়ে নেশা পান করতো। প্রতি দিনের মতো বৃহস্পতিবার ৯ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে সে আবারো টাকা দাবী করে। দোকান মালিক টাকা না দেওয়ায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। ভাংচুর করে দোকানের আসবাবপত্র। লুটপাট করে প্রায় ৩০ হাজার টাকা ও মালামাল। এসময় গ্রামবাসী এগিয়ে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ধাওয়া করে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবু ছৈয়দকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য ওই মাদক সেবী প্রকাশ্য দিবালোকে হুমকি প্রদর্শন করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer