প্রকাশিত: ০২/১১/২০১৮ ৮:৩৪ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যূষিত হতদরিদ্র গ্রাম মোছারখোলা পেশাদার মাদকসেবীর চাহিদা মতো টাকা না দেওয়ায় এলোপাতাড়ি মারধর করে ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ আবু ছৈয়দ (২৬) এর তিনটি দাঁত উপড়ে ফেলে রক্তাক্ত জখম করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এঘটনাটি ঘটে। এসময় তাকে উদ্ধার করতে আসা গ্রামবাসীকে ওই মাদকসেবী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত ব্যবসায়ী আবু ছৈয়দকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, মোছারখোলা গ্রামের নুরুল আলম প্রকাশ লেডুর ছেলে মাদকসেবী নুর কবির প্রায় সময় হাফেজ মোহাম্মদ আবু ছৈয়দের মালিকানাধীন কীটনাশক ওষুধের দোকান থেকে চাঁদা নিয়ে নেশা পান করতো। প্রতি দিনের মতো বৃহস্পতিবার ৯ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে সে আবারো টাকা দাবী করে। দোকান মালিক টাকা না দেওয়ায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। ভাংচুর করে দোকানের আসবাবপত্র। লুটপাট করে প্রায় ৩০ হাজার টাকা ও মালামাল। এসময় গ্রামবাসী এগিয়ে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ধাওয়া করে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবু ছৈয়দকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য ওই মাদক সেবী প্রকাশ্য দিবালোকে হুমকি প্রদর্শন করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত

কক্সবাজার টেকনাফের হ্নীলা হোয়াইক্যং সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি, ধারণা করা হচ্ছে মিয়ানমারের ওপারে ...

কক্সবাজারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ...