অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন এলাকার পাগলির বিল গ্রামে সদ্য জন্ম নেয়া এক নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে।
১০মে বৃহস্পতিবার সকাল আটটার দিকে পাগলির বিল গ্রামের ছৈয়দ আলম এর পুত্র আকতার মিয়া তার বাড়ির পিছনের মাঠে গরু বেঁধে দিতে গেলে একটি নবজাতক শিশুকে দেখতে পায়। তিনি শিশুটিকে জীবিত দেখে দ্রুত স্থানীয় ক্লিনিকে গিয়ে চিকিৎসা করান।
একই এলাকার প্রত্যক্ষদর্শি দুলাল মিয়া জানান, বর্তমানে শিশুটি ভাল আছে এবং শিশুটিকে আকতার মিয়ার পরিবার দেখাশুনা করছে বলে জানা গেছে।
পাঠকের মতামত