প্রকাশিত: ১২/০৮/২০১৮ ৫:২৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩০ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম কক্সবাজারের উখিয়া উপজেলায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বখাটের হেলাল উদ্দিন ( ২৭) উখিয়া উপজেলার থাইপালং এলাকার কবির আহমেদের ছেলে।

রোববার (১২ আগস্ট) দুপুর ১২টায় এই কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়ার পথে হেলাল উদ্দিন নামের ওই যুবক কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাব নাকচ করলে ওই কলেজ ছাত্রীকে চড় মারে সে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে হেলালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দেন।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer