প্রকাশিত: ১৭/০৩/২০২০ ২:১৯ পিএম

ইমরান আল মাহমুদ::
ভয়াবহ প্রাণঘাতি করোনা ভাইরাসের সতর্কতা সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে উখিয়া উপজেলা দিকদর্শন ছাত্র সংঘ।মঙ্গলবার সকালে দিকদর্শন ছাত্র সংঘ কক্সবাজার জেলার নির্দেশে উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্টেশন,পথচারী ও যাত্রীসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিকদর্শন ছাত্র সংঘের উখিয়া উপজেলা সভাপতি ইমরান আল মাহমুদ,সাধারণ সম্পাদক রিদুয়ান মাহমুদ আকাশ,সাংগঠনিক সম্পাদক শাহিন উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক আলি আহমদ সহ প্রমুখ।
এসময় শিক্ষার্থী,পথচারী সহ জনসাধারণকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সতর্ক থাকার পরামর্শ প্রদান করে উখিয়া উপজেলা দিকদর্শন ছাত্র সংঘের নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...