প্রকাশিত: ১০/০৪/২০২২ ১২:৩৪ পিএম , আপডেট: ১০/০৪/২০২২ ৯:৩০ পিএম
ছবি/ প্রতীকী

নরসিংদীর রায়পুরায় মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষ হয়। লালচান মিয়া একই গ্রামের ময়দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে ইফতারের সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তার শিশুকন্যাকে নিয়ে যায়। কন্যাশিশু মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ও তার বাড়ির লোকজনের সঙ্গে পাশের মহল্লার আলাউদ্দিন মিয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে তা দ্বিমুখী সংঘর্ষে রুপ নেয়।

সেই সংঘর্ষে আলাউদ্দিন মিয়ার ভাতিজা লালচান দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সেদিন রাতেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রোববার) দুপুরে তার মৃত্যু হয়। নিহতের ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, একজন মারা গেছে বলে স্থানীয়ভাবে শুনেছি। সংঘর্ষের ঘটনার পরদিনই লালচানের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লালচান মিয়া নামে ওই যুবক আজ (রোববার) দুপুরে মারা গেছেন।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer