প্রকাশিত: ৩০/১১/২০২১ ৯:১৪ এএম

জাহেদ হাসান:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং কচুবুনিয়া থেকে ৫ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার (২৯ নভেম্বর) সাড়ে ৫ টার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কুতুপালং বাজারের কচবুনিয়ার কক্সবাজার- টেকনাফ সড়কের পশ্চিম পাশ্বে আক্তার কুলিং কর্নারের সামনের রাস্তা থেকে ইয়াবাসহ ওই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটক আসামী আবদুল মালেক (২০),পিতা- কালা মিয়া,মাতা – রেশমা বানু, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প,ক্যাম্প নং-০৭, ব্লক নং- E-1,হেড মাঝি-আবদুল গনি,সাব-মাঝি- নুর কামাল,হাউজ নং-২৪৫০২৯, উখিয়া- কক্সবাজার।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer