জাহেদ হাসান:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং কচুবুনিয়া থেকে ৫ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
সোমবার (২৯ নভেম্বর) সাড়ে ৫ টার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কুতুপালং বাজারের কচবুনিয়ার কক্সবাজার- টেকনাফ সড়কের পশ্চিম পাশ্বে আক্তার কুলিং কর্নারের সামনের রাস্তা থেকে ইয়াবাসহ ওই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
আটক আসামী আবদুল মালেক (২০),পিতা- কালা মিয়া,মাতা - রেশমা বানু, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প,ক্যাম্প নং-০৭, ব্লক নং- E-1,হেড মাঝি-আবদুল গনি,সাব-মাঝি- নুর কামাল,হাউজ নং-২৪৫০২৯, উখিয়া- কক্সবাজার।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে মাদক আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেছে।