প্রকাশিত: ১৯/১০/২০১৯ ৭:১৫ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম

উখিয়া উপজেলার টিভি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার ৭শ ৪৫পিস ইয়াবা নিয়ে ছলিম (৪৫) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুখালী কাষ্টমস টিভি কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-২ এর আওতাধীন বি-২ ব্লকের মৃত করিম উদ্দিনের ছেলে ছলিম (৪৫)।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, টিভি কেন্দ্র এলাকায় মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে । পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ৭,৭৪৫ (সাত হাজার সাত শত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩৮,৭২,৫০০ (আটত্রিশ লক্ষ বায়াত্তর হাজার পাঁচ শত) টাকা।

আটক ছলিমকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...