প্রকাশিত: ১০/০৫/২০২১ ১২:১৫ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৫৭ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৮ জনের। এছাড়াও ৪ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এইসব তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৯৯ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৩ জন, রামু উপজেলার বাসিন্দা ৮ জন, উখিয়ার বাসিন্দা ১৩ জন, টেকনাফের বাসিন্দা ১২ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, পেকুয়ার বাসিন্দা একজন ও মহেশখালীর বাসিন্দা ৪ জন।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer