প্রকাশিত: ২৫/১০/২০১৯ ৩:৫৮ পিএম
ফাইল ছবি

ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ার থাইংখালীর জামতলী বাজারে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় ৯ হাজার ৯ শত ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়

আটককৃত ইয়াবা কারবারি হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১০ এর আওতাধীন এফ-১৫ ব্লকের মৃত সফিউল্লাহর ছেলে শফিক (৩৮)।
র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, থাইংখালীর জামতলী বাজারে মাদক বেচাকেনার জন্য ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৯হাজার ৯শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য উনপঞ্চাশ লাখ পয়ষট্টি হাজার টাকা।

আটক রোহিঙ্গা মাদক কারবারি শফিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...