প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ায় কুতুপালং মধুরছড়া ক্যাম্প পুলিশ রোববার গভীর রাতে অপহরনকারী রোহিঙ্গা ইমাম হোসেনের বাড়ি হতে হাত পা বাধাঁ অবস্থায় অপহরীত রোহিঙ্গা আইয়ুব আলী (৪৫) কে উদ্ধার করেছে। সে কুতুপালং ক্যাম্পের ৬নং ব্লকের হোসেন আলীর ছেলে। এ সময় পুলিশ অপহরনকারী বালুখালী ক্যাম্পের আমির উদ্দিন (৬০) ওমর মিয়া (৫০), মো: আইয়ুব (৩৫) ও মো: আরব (৩০)সহ ৪জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্ত করেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম জানান, অপহরিত আইয়ুব আলীর নিকট থেকে অপহরনকারীরা ১লক্ষ ২০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে গত ১৫ই সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ি যাওয়ার সময় আইয়ুব আলীকে অভিনব কায়দায় অস্ত্রের মুখে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে অপহরনকারীরা তাকে নির্যাতন করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করেন। ক্যাম্প পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আইয়ুব আলীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার উপ-অফিসার ইনচার্জ আবুল মনসুর জানিয়েছেন। এ ব্যাপারে আইয়ুব আলী বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...