প্রকাশিত: ২২/০৯/২০১৮ ৩:৪১ পিএম

হুমায়ূন রশিদ,টেকনাফ::
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ টেকনাফ সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে ইয়াবাসহ চালক-হেলপারকে আটক করেছে।

এই ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৯টারদিকে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই চন্দন সিনহা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (চট্টমেট্রো-জ-১১-১৮৯০) তল্লাশী চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবার পুটলাসহ গাড়ির চালক উখিয়া উপজেলার রুমখাঁ মহাজন পাড়ার মৃত নীলকান্ত বড়ুয়ার পুত্র সুকুমার বড়ুয়া (৪৮) ও হেলপার বালুখালীর মৃত নুরুল আলমের পুত্র মোঃ দিদারুল আলম (২৬) কে আটক করে।

পরে গণনা করে ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৫ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এসময় মাদকের চালান পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত চালক-হেলপারসহ বাসটি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer